ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ট্রফি হাতে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন তামিম

সিরিজের শেষ ম্যাচও জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল করেছেন সেঞ্চুরি। প্রথমবার জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঈদের আগের দিন রাতে বাংলাদেশকে বড় সাফল্য উপহার দিয়েছে লাল-সবুজরা।

ওপেনার তামিম ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জয়ের স্মারক হাতে নিয়ে। ওয়ানডে সিরিজের ট্রফি গ্রহণ করার একটি ছবি পোস্ট করে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে দলনেতা।ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। সবাইকে ঈদ মোবারক।’

ঈদের বিশেষ দিনটি বিদেশ বিভূঁইয়ে কাটছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এমন সময়ে প্রতিপক্ষকে ৩-০তে হোয়াইটওয়াশের মুহূর্ত। সেই আনন্দের সঙ্গে ঈদের খুশি সুদূর থেকে ভাগ করে নিলেন তামিম।
ads
ads
ads

Our Facebook Page

↑